
বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিবাহ। কনে আমাতুর রহমানও একজন বিধবা নারী। সামাজিক ও শরীয়তসম্মত পদ্ধতিতেই দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ ইন্তেকাল করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের সাথী হারানোর পর পরিবার, সন্তানদের দেখভাল ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় তিনি নতুন জীবন শুরু করেছেন। ইসলাম একজন বিধবা বা বিপত্নীক মানুষের পুনর্বিবাহকে সম্মান ও বৈধতা দিয়েছে—এতে লজ্জা বা সমালোচনার কিছু নেই।
দুঃখজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ বিষয়টিকে নিয়ে কটাক্ষ করছেন। অথচ একজন মানুষ তার জীবনসঙ্গী হারানোর পর শরীয়তসম্মত পথে নতুন সংসার শুরু করলে সেটিকে বিদ্রুপ নয়, বরং সম্মানের চোখে দেখা উচিত। ইসলামে বৈধ সম্পর্ককে উৎসাহিত করা হয়েছে, অবৈধতাকে নয়।
একজন আলেমের ব্যক্তিগত, বৈধ ও পারিবারিক সিদ্ধান্তকে নিয়ে অশালীন সমালোচনা না করে দোয়া করাই একজন সচেতন মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা নবদম্পতির জীবনে শান্তি, বরকত ও কল্যাণ দান করুন।
মন্তব্য করুন