রাজধানীর যাত্রীসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আরামদায়ক করতে ঢাকার বিভিন্ন রুটে ৬৯০টি নতুন এসি বাস চলাচলের অনুমোদন দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। নতুন এসব বাসে বাধ্যতামূলকভাবে থাকবে অটো-ডোর ও ই-টিকেটিং ব্যবস্থা। পাশাপাশি কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করে কাউন্টারভিত্তিক সেবা চালুর নির্দেশনাও দেয়া হয়েছে।
অনুমোদন পাওয়া পরিবহন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাপলা পরিবহন, চিত্রা পরিবহন, টাইম বার্ড এক্সপ্রেস, স্প্রিন্ট শ্যাটল, নিউ ঢাকা পরিবহন, ইকবাল এন্টারপ্রাইজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব বাস রাজধানী ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে।
তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাস নামালেই হবে না—রুট নির্ধারণ, যাত্রী চাহিদা যাচাই, নির্দিষ্ট স্টপেজ ও সময়সূচি বিজ্ঞানভিত্তিকভাবে পরিকল্পনা করতে হবে। অন্যদিকে এসি বাসের জন্য আলাদা ভাড়া কাঠামো না থাকায় ভবিষ্যতে কিছু জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকার গণপরিবহনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং যাত্রীদের ভোগান্তিও অনেকটা কমবে।
মন্তব্য করুন