জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়নের খাকুড়িপাড়া (আজিজ চেয়ারম্যান বাড়ি) গ্রামে
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় যদি মামুদ মুন্সি এতিমখানা। প্রতিষ্ঠাকাল থেকেই এখানে এতিম শিশু-কিশোর ও হতদরিদ্র শিশু-কিশোররা ধর্মীয় শিক্ষা লাভ করে আসছে। মাদ্রাসা টি প্রতিষ্ঠা করেন তিতপল্লা খাকুড়িপাড়া গ্রামের তৎকালীন বিশিষ্ট সমাজ সেবক, মরহুম হাজী গোলাম সারোয়ার, মরহুম আব্দুর রাজ্জাক ও আব্দুর করিম প্রমুখ ব্যাক্তিবর্গ।
মাদ্রাসা টি সম্পর্কে বর্তমান মোহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ জাতীয় দৃষ্টি কে জানান, মাদ্রাসা টি তে বর্তমানে তিনটি শাখা রয়েছে। নাযেরা শাখা,হিফজ শাখা ও নুরানী কিন্ডারগার্টেন শাখা। এবং শীঘ্রই কিতাব শাখা চালু করারও পরিকল্পনা আছে।
যদি মামুদ মুন্সি এতিমখানা যিনি দীর্ঘদিন থেকে তত্বাবধান করছেন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন ১২ নং তিতপল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান জানায়, এই মাদ্রাসা টি আমার বাবা-দাদা সহ সমাজের কয়েকজন গণ্যমান্য ব্যাক্তি মিলে প্রতিষ্ঠা করেন। আজ তাঁদের মাঝে অনেকেই মারা গেছেন। বর্তমানে আমরা এটিকে ধরে রেখেছি। এখানে এতিম শিশুদের বিনা খরচে পড়ালেখা ও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে অনেক এতিম শিশুরা এখানে লেখাপড়া করে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা এটিকে পাঁচ তলা ভবন বিশিষ্ট একটি কওমি মাদ্রাসা হিসেবে তৈরি করবো।
এ বিষয়ে গ্রামবাসীদের মাঝে মোহাঃ আলাল উদ্দীন বলেন, মাদ্রাসা টি সরকারের সমাজ সেবা অধিদপ্তরকৃত ক্যানিটেশন গ্র্যান্টপ্রাপ্ত। বর্তমানে এখানে এতিম-হতদরিদ্র শিশুদের পাশাপাশি সাধারণ শিশুরাও ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে।
মন্তব্য করুন