নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলমানদের মসজিদকে বানানো হলো মন্দির

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, কামাল মওলা মসজিদ কমপ্লেক্সটি মূলত ভোজশালা মন্দিরের অংশ। আদালতের এ রায়ের পর সেখানে মুসলিমদের নামাজ আদায়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে এবং এখন থেকে শুধুমাত্র হিন্দুরাই পূজা করতে পারবে।

মেদেওয়া রায়ে বিচারপতি বিজয় কুমার শুকলা ও অলোক অস্তি বলেন, ভোজশালায় সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও স্বরস্বতী দেবীর মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে।

এর আগে ২০০৩ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা (ASI) নির্দেশনা দিয়েছিল—মঙ্গলবার হিন্দুরা পূজা এবং শুক্রবার মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে পারবেন। তবে দীর্ঘদিন ধরেই হিন্দু সংগঠনগুলো দাবি করে আসছিল, এটি সম্পূর্ণভাবে তাদের মন্দির এবং সেখানে অন্য কোনো ধর্মীয় কার্যক্রম চলতে পারে না।

আদালত মুসলিমদের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে নতুন মসজিদ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রায়ে আরও বলা হয়েছে, বর্তমানে লন্ডনের একটি জাদুঘরে থাকা স্বরস্বতী দেবীর মূর্তি ভোজশালায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট কামাল মওলা মসজিদ কমপ্লেক্সে জরিপের নির্দেশ দেয়। জরিপকারীরা দাবি করেন, স্থাপনাটি মূলত পূজার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। অন্যদিকে মুসলিমদের দাবি, কয়েকশ বছর ধরে এটি কামাল মওলা মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০