পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলায় সন্ত্রাসীদের গুলিতে ‘শহীদ’ হয়েছেন প্রখ্যাত আলেম, শাইখুল হাদিস ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল)-এর নেতা মাওলানা মুহাম্মদ ইদরিস। মঙ্গলবার (৫ মে) সকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ মাদরাসা দারুল উলুম নোমানিয়া-এর উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। হামলায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে অভিযান শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
মাওলানা মুহাম্মদ ইদরিস পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে একজন অত্যন্ত সম্মানিত আলেম ও শাইখুল হাদিস হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হাদিসের দরস প্রদান করে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন।
রাজনৈতিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল)-এর চারসাদ্দা জেলা আমির ও পরে সারপরস্ত-এ-আলা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
১৯৬১ সালে চারসাদ্দার তারাংজাই গ্রামে জন্মগ্রহণকারী এই আলেম ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন দারুল উলুম হাক্কানিয়া-এ এবং পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামিয়াতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার শাহাদাতে দেশটির ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, রাজনৈতিক ও সামাজিক নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানি
য়েছেন।
মন্তব্য করুন