সামাজিক যোগাযোগ মাধ্যমে হুজাইফা ওমার একটি পোস্টে জামাত-জোটের নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে কেন্দ্র করে সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, সারাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি এবং শতশত মানুষ আহত হওয়ার পরও মামুনুল হক ‘গোপন পত্নি’ নিয়ে রিসোর্টে গিয়েছিলেন, যা তার হঠকারিতা এবং পদস্খলনের প্রতীক।
হুজাইফা ওমারের পোস্টে বলা হয়েছে, “দূর্বলতা এবং অপরিণামদর্শী কর্মের মাধ্যমে মামুনুল হক আজীবনের জন্য নেতৃত্বের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। রাজনীতি কিংবা কর্মজীবনে তার বিপরীতে যারা দাঁড়াবে, তার ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।”
তিনি আরও উল্লেখ করেছেন, যদিও ইসলামী অঙ্গনের শীর্ষ উলামায়ে কেরাম তাকে বাঁচাতে দাঁড়িয়েছিলেন, তবুও এই ঘটনার কলঙ্ক তার জীবনের সঙ্গে চিরস্থায়ীভাবে থাকবে। হুজাইফা ওমার বলেন, রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে এমন ব্যক্তিগত দুর্বলতা নেতার গ্রহণযোগ্যতাকে সীমিত করে, এবং সাময়িক স্বার্থে তা ব্যবহারযোগ্য হলেও সার্বজনীন নেতৃত্ব অর্জন সম্ভব নয়।
পোস্টে হুজাইফা ওমার স্পষ্ট করেছেন, তার সমালোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক বিদ্বেষ নয়। তিনি লিখেছেন, “আমার ভালো খারাপ দিয়ে জাতির কিছু যায় আসে না। আমি কখনও বড় নেতা হওয়ার খায়েশ রাখিনি। তবে যিনি মহান নেতা হওয়ার স্বপ্নে উন্মাদ হয়ে থাকবেন, তার এমন হঠকারিতা উদ্বেগজনক।”
হুজাইফা ওমারের পোস্টের প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং মামুনুল হকের ব্যক্তিজীবন ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে।
মন্তব্য করুন