এবার ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে রানার্সআপ হওয়ার পরেও লিওনেল মেসি ও তার দলের যোদ্ধাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে কোনো ঘাটতি নেই। দলের এমন লড়াইকে কুর্নিশ জানিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে বীরদের বরণ করে নিতে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলে দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘খেলোয়াড়দের অনেক অনেক ধন্যবাদ! শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’ রানার্স-আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করার পর রেডিও মিত্রে-তে মিলেই বলেন, ‘আমি জানি, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সময়টা এখন বেশ কঠিন। তবে প্রাথমিক এই হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা কত বড় অর্জন নিয়ে দেশে ফিরছে।
মন্তব্য করুন