জাতীয় দৃষ্টি প্রতিবেদন
২০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (২০ জুলাই) দলটির মুখপাত্র সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের প্রতি রাস্তায় অবস্থানরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবিতে বর্ষাকালীন সংসদ অধিবেশনের প্রথম দিনে ‘চলো সংসদ’ কর্মসূচির আয়োজন করে সিজেপি। কর্মসূচিতে হাজারো সমর্থক দিল্লির যন্তর-মন্তরে সমবেত হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।

এদিকে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সংসদ এলাকার উচ্চ নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে প্রবেশের উদ্দেশ্যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সীমিত বলপ্রয়োগ করা হয়। নিরাপত্তার স্বার্থে সংসদের কয়েকটি প্রবেশদ্বারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সকাল প্রায় ১১টা ২৫ মিনিটে বিক্ষোভকারীরা একাধিক নিরাপত্তা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে ১০ থেকে ১৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সংসদ ভবনের কাছাকাছি কনস্টিটিউশন ক্লাব ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সিজেপির দাবি, আরবিআইয়ের কাছে অন্তত সাতজন সমর্থককে আটক করেছে পুলিশ।

ঘটনার পর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিজিৎ দীপকের আটকের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০