জাতীয় দৃষ্টি ~
১৯ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জমিয়তের

দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এর বাস্তব প্রয়োগ এখনো সব ক্ষেত্রে নিশ্চিত হয়নি।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

নেতারা বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন এবং সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা আরও বলেন, চাকরি, উচ্চশিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে কওমি সনদের পূর্ণ স্বীকৃতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০