তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।
বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করবে।
এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন