নিজস্ব প্রতিবেদক
৫ মে ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলার শহীদ পরিবারকে স্থায়ী আবাসন ও ভাতা নিশ্চিতের জোর দাবি ছাত্র জমিয়তের

রাজধানীতে শাপলা চত্বরের ঘটনার শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তাদের পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে স্থায়ী আবাসন ও সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার (৫ মে) পল্টনের ডিসিসি হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশে সংঘটিত ঘটনায় নিহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, ওই ঘটনার শহীদদের আত্মত্যাগ ঈমান-আকীদা ও ইসলামি মূল্যবোধ রক্ষার সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হওয়া উচিত।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রেরই নেওয়া উচিত এবং তাদের জন্য স্থায়ী আবাসন ও সম্মানজনক ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ এবং বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্মীয় মূল্যবোধের ওপর পরিকল্পিত আঘাত ক্রমশ বাড়ছে। এ পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা আরও বলেন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সম্মান রক্ষা, ইসলামি শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা কোনো আপসের বিষয় নয়।

সভা থেকে নিরপরাধ আলেম-ওলামাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি ইসলামবিরোধী অপপ্রচার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে আগামীতেও সোচ্চার থাকার ঘোষণা দেয় ছাত্র জমিয়ত বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

২

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

৩

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

৪

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

৫

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

৬

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

৭

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

৮

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

৯

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০