আব্দুল্লাহ আল মানছুর
১৩ এপ্রিল ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় মাইক্রোবাসে আগুন,প্রাণ বাঁচলো ৫ যাত্রীর

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী।রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় কুমিল্লা থেকে ঢাকামুখী লেনের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় মহাসড়কের মধ্যেই চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লাগে।এ সময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।গাড়িচালক সজিব মিয়া বলেন, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচ যাত্রীসহ চান্দিনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নিমসার বাজার এলাকায় এলে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে প্রথমে আগুন দেখতে পাই। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলি।তিনি আরও বলেন, যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়।দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক সাইদুল বলেন, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে এলে তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০