ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা রুটে বাসভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমা–বাড়ার ওপর ভিত্তি করে বাসভাড়া পুনরায় সমন্বয় করা হবে।
মন্তব্য করুন