নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। নির্বাচিতদের মধ্যে ৩৬ জন বিএনপি জোটের, ১২ জন জামায়াত জোটের এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

তবে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি। তাঁর গেজেট প্রকাশ স্থগিতের দাবিতে একই দলের নেত্রী মনিরা ইসলাম মনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নবনির্বাচিত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আশা প্রকাশ করে বলেন, সংরক্ষিত আসনের এসব সদস্যরা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শপথ গ্রহণকারী এমপিরা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। পাশাপাশি তাঁরা জানান, সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখবেন এবং গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে কাজ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০