ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধ অব্যাহতভাবে চালু থাকায় এটি এখন বাংলাদেশের জন্য “মরণফাঁদে” পরিণত হয়েছে।
তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর ডাকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করা।
বিএনপি মহাসচিবের দাবি, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানির সংকট ও পরিবেশগত ভারসাম্যহীনতা ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল।
তিনি আরও বলেন, অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ এবং একতরফাভাবে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন