ওমর ফারুক,নোবিপ্রবি প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে নোবিপ্রবি-পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের (Pamukkale University) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর। এ সমঝোতার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও বৈজ্ঞানিক কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এ সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যৌথ গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা, সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম বাস্তবায়নে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০