আব্দুল্লাহ আল মানছুর~~
১২ জুলাই ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দিনা’য় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

চান্দিনা উপজেলার বরকইট এলাকায় আম গাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শবদর আলী’র(৪৫) লাশ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। এ ঘটনায় চান্দিনা থানায় প্রথমে অপমৃত্য মামলা হয়। এরপর শবদর আলী(৪৫) মৃত্যুর বিষয়টি হত্যা হিসেবে তদন্তে নামে চান্দিনা থানা পুলিশ। এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে (১১ জুলাই) চান্দিনা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভাঙ্গারী ব্যবসায়ী শবদর আলী হত্যার সাথে জড়িত পাঁচ আসামীর মধ্যে প্রধান তিন আসামী বরকই গ্রামের মৃত.আহাম আলীর পুত্র ইউনূছ মিয়া(৫২), আবুল হাসেম((৪২) ও জসিম(২৮)কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর আসামীদেরকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এ হত্যাকান্ডের বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম মানবকন্ঠের প্রতিবেদককে জানান, গত ১৫ এপ্রিল(শনিবার) বরকইট গ্রামের মৃত.আব্দুল মজিদের পুত্র ব্যবসায়ী শবদর আলী(৪৫)কে হত্যা করে আম গাছের উপর ঝুলিয়ে রেখেছিল। চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত শবদর আলী(৪৫)কে হত্যা করা হয়েছে মর্মে ময়না তদন্ত রির্পোট পাওয়া মাত্রই হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান ৫ আসামীর মধ্যে তিনজন আসামীকে আটক করতে সক্ষম হই।

ভাঙ্গারী ব্যবসায়ী নিহত শবদর আলী(৪৫)এর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে চাদিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং:০৯,তারিখ-১১/০৭/২৫ইং। নিহতের স্ত্রী রিনা বেগম সাংবাদিকদের জানান-আহাম আলীর চার সন্তান মিলে পরিকল্পিত ভাবে আমার স্বামী শবদর আলীকে শাসরুদ্ধ করে হত্যা করে। গত ২ বছর পূর্বে নিহত শবদও আলী জমি চাষাবাদ বাবদ ৩লক্ষ টাকা ধার দিয়েছে আসামীদেরকে। আসামীরা আমমার স্বামীর টাকা ফেরত না দিয়ে সুকৌশলে হত্যা করে থাকে। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। হত্যাকারীদের যেন ফাঁসি হয় তা বিজ্ঞ আদালতের কাছে কামনা করি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন জানান-হত্যাকারীরা শবদর আলীকে কৌশলে হত্যা করে তা অপমৃত্যু হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল, ময়না তদন্ত রির্পোট তিন মাস পর আসা মাত্রই শবদর আলীকে হত্যা করা হয়েছে মর্মে প্রমানিত হয়।

হত্যাকান্ডে জড়িত ৫জনের মধ্যে ৩জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০