২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ মে (মঙ্গলবার) সারা দেশের সকল শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন বলেন, শাপলা চত্বরের ঘটনায় শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান।
এছাড়া সংশ্লিষ্ট সব ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন