নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যুবদলের কমিটিতে, পরে অপসারণ

রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের পক্ষ থেকে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১২টির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৪ নম্বর ওয়ার্ডে গাজী এনামুল হক ওরফে সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায়, তিনি ২০১৭ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর জেরে কমিটি ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের ৬ জন সদস্য পদত্যাগ করেন।

পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় যুবদল ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটি স্থগিত করে এবং ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় গাজী এনামুল হককে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়। দল জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায় তারা নেবে না এবং নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০