জাতীয় দৃষ্টি প্রতিবেদন
৯ জুলাই ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মসংস্থান নিশ্চিত করুন, নইলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সরকারের প্রতি একাধিক বার্তা ও সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে বেকারদের নেতৃত্বেই আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হতে পারে।

সারজিস আলমের দাবি, বিগত নির্বাচনে বিএনপি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সীমান্তে আর কোনো ‘পুশ-ইন’ বা হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশের মানুষ। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহালকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানালেও তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বাস্তবায়ন করা উচিত।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, সরকার অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনকে প্রভাবিত বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার কোনো চেষ্টা হলে জনগণ কঠোর প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে উল্লাপাড়া শহরের বিজ্ঞান মোড় থেকে শুরু হওয়া এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০