জুলাই উপলক্ষে আয়োজিত বিএনপির জাতীয় অনুষ্ঠান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক রেজাউল করিম রনী।
নিজের এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একটি অনুষ্ঠানকে প্রকৃত অর্থে “জাতীয়” করতে হলে সংশ্লিষ্ট আন্দোলনের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পক্ষের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়। তার অভিযোগ, অনুষ্ঠানে জুলাই আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ মুখ এবং বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে নেতৃত্বকেন্দ্রিক উপস্থিতি বেশি ছিল এবং উপস্থাপক নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের সিদ্ধান্ত দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষের জন্ম দিতে পারে।
রেজাউল করিম রনী তার পোস্টে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ধরণ এবং যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত বলয় ও স্বার্থের কারণে অনেক যোগ্য ও ত্যাগী নেতাকর্মী উপেক্ষিত হচ্ছেন, যা দীর্ঘমেয়াদে দলের জন্য ক্ষতিকর হতে পারে।
পোস্টের শেষাংশে তিনি উদাহরণ হিসেবে পর্তুগাল জাতীয় ফুটবল দলের একটি ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, যোগ্য ব্যক্তিকে যথাযথ মূল্যায়ন না করলে দলগত ক্ষতির ঝুঁকি তৈরি হয়। একইভাবে রাজনৈতিক দলেও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ প্রাধান্য পেলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন