জাতীয় দৃষ্টি প্রতিবেদন।
১৯ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে উপলক্ষে ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত

জুলাই ‘স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬’ উপলক্ষে একটি ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ কনফারেন্সে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কওমী মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা, তাদের অধিকার এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা তুলে ধরা হয়। এতে কওমী অঙ্গনের প্রধান ও সক্রিয় প্রায় ১৭টি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদরাসার শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং আলেম-ওলামাদের সামাজিক ও আইনি অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া নতুন বাংলাদেশে যেকোনো স্বৈরাচারী চক্রান্ত প্রতিহত করা এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে কওমী অঙ্গনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কওমী ধারার ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎

‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ‎

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত

‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন: মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

‎বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ ‎

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম

১০

মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

১২

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

১৩

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

১৪

‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১৬

‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা

১৭

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৮

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

১৯

‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

২০