পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মক্কায় অনুষ্ঠিত বৈঠকের পর তিন দেশের শীর্ষ নেতারা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার কথা বলা হয়েছে। চুক্তিতে উল্লেখ রয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এতে পাকিস্তানের সামরিক সক্ষমতা, তুরস্কের প্রতিরক্ষা শক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব—এই তিন দেশের সমন্বয়ে আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুক্তিকে তিন দেশের পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কে এ চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন